রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: মেনন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: মেনন

 


আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বরিশাল-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।


বুধবার উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি।


এ সময় সাংবাদিকদের মেনন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মাঠে না থেকে টোকাই দিয়ে ২১টি গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চায়।

তাদের সে আশা পূরণ হবে না, জনগণ নির্বাচনমুখী।

মেনন বলেন, শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবেন।


বর্তমানে বিদেশিদের তেমন কোনো চাপ নেই। কারণ তারা দেখছে দেশ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন খান, গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদার।


রাশেদ খান মেনন দিনভর বরিশাল-২ আসনের গুঠিয়া বন্দর, দাসেরহাট, নারায়নপুর, পঞ্চগ্রামসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন।

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন মাহিয়া মাহি, সেলফি তোলার হিড়িক

ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন মাহিয়া মাহি, সেলফি তোলার হিড়িক

 


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জীবনের বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত ফিরেছেন নির্বাচনের মাঠে।


প্রার্থিতা বাতিল হওয়ার পর যেন মাহির মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তবে আপিলে নির্বাচন কমিশন তার প্রার্থিতা ফিরিয়ে দেয়।

এরপর ফের চাঙা হয়ে ওঠেন মাহি। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর নিজের পছন্দে বাছাই করে নেন ‘ট্রাক’ প্রতীক।

মাহি বলেন, ‘ট্রাকই আমার জন্য বেস্ট। ’ মানুষ তাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন, এমনটিও উল্লেখ করেন তিনি।

তিনি এও বলেছেন, তার আসনের নারী ভোটাররা এমনই একটি ব্যতিক্রমী প্রতীক চেয়েছিলেন, যেন সবার মধ্যে তাকে আলাদা করা যায়। তার প্রত্যাশা ৯৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন।  


তাই প্রথম দিন থেকেই গ্রামে গ্রামে ঘুরছেন মাহি। হেঁটে যাচ্ছেন গ্রামের মানুষের দুয়ারে দুয়ারে। প্রথমেই তিনি নারীদের মন জয় করতে চাইছেন। তাই যেখানেই যাচ্ছেন নারীদের আপন ভেবে জড়িয়ে ধরছেন।


এদিকে নায়িকাকে পেয়ে গ্রামে গ্রামে সেলফি তোলারও হিড়িক পড়ে যাচ্ছে। তবে সেলফি শিকারিদের মোটেও হতাশ করছেন না মাহিয়া মাহি।

  

কখনও কখনও নিজেও সেলফি তুলছেন গ্রামের কিশোরী, তরুণী ও নারী ভোটারদের সঙ্গে। জড়িয়ে ধরে ভোট চাইছেন। কোথাও ছোট শিশু দেখতে পেলে নিজের কোলে নিয়ে আদর দিচ্ছেন। বৃদ্ধাদের হাত ধরে মাথায় নিয়ে চাইছেন দোয়া।


নারী ভোটাররাও আনন্দে আটখানা। অনেক নারী নায়িকাকে ধরেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন। কেউ কেউ সঙ্গে সঙ্গেই কথা দিচ্ছেন ভোট দেওয়ার।

  

মাহির আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি দলের তিনবারের সংসদ সদস্য। নৌকার মনোনয়ন চেয়ে না পেলেও মাহির দাবি, তিনি আওয়ামী লীগেরই লোক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক।


রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রামে গ্রামে গিয়ে বলছেন, গরীবের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে থাকতে চান। সব মানুষের জন্য কাজ করতে চান।


দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ৮টায় মাহি জনসংযোগ শুরু করেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন থেকে। দুপুর পর্যন্ত তিনি পাকড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে নিজের ট্রাক প্রতীকে ভোট চান। এ সময় দুটি গাড়িতে তার সঙ্গে আত্মীয়স্বজন ও কর্মী-সমর্থকেরা ছিলেন। কখনও কখনও মাহি গাড়িতে উঠলেও জনসমাগম দেখলেই নেমে ভোটারদের সঙ্গে কথা বলেন মাহি।


দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ৮টায় মাহি জনসংযোগ শুরু করেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন থেকে। দুপুর পর্যন্ত তিনি পাকড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে নিজের ট্রাক প্রতীকে ভোট চান। এ সময় দুটি গাড়িতে তার সঙ্গে আত্মীয়স্বজন ও কর্মী-সমর্থকেরা ছিলেন। কখনও কখনও মাহি গাড়িতে উঠলেও জনসমাগম দেখলেই নেমে ভোটারদের সঙ্গে কথা বলেন মাহি।


চিত্রনায়িকা মাহিয়া মাহির নিজের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালায় তার নানাবাড়ি। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মাহি প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকেই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।  


সেই আসনে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পান তিনি।

সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

জনপ্রতিনিধি হিসেবে কতটুকু ভালোবাসবে বলতে পারি না; ফেরদৌস

জনপ্রতিনিধি হিসেবে কতটুকু ভালোবাসবে বলতে পারি না; ফেরদৌস

রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রতীক বুঝে নেন চিত্রনায়ক ফেরদৌস। সোমবার সকাল পৌনে ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়



চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, মানুষ তাঁকে নায়ক হিসেবে ভালোবাসে। সেখানে জনপ্রতিনিধি হিসেবে তাঁকে কতটুকু ভালোবাসবে এবং কতটুকু আস্থার মধ্যে রাখবে, সেটা তিনি বলতে পারছেন না।
 আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকা-১০ আসনে তাঁকে দলীয় প্রার্থী করেছে।

আরেক প্রশ্নের জবাবে ফেরদৌস আহমেদ বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো বলার মতো হওয়ার দরকার নেই। প্রতিদ্বন্দ্বী সব সময়ই প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী কখনো দুর্বল ভাবলে চলবে না। কারণ, ভোটকেন্দ্রে বুথের ভেতর গিয়ে কে কাকে ভোট দেবে, তা জানি না।’

ঢাকা- ১০ আসনে ফেরদৌসসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকিরা হলেন ন্যাশনাল পিপলস পার্টি থেকে এ কে এম শামসুল আলম (আম), বিএনএফ থেকে বাহারানে সুলতান বাহার (টেলিভিশন), জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান (লাঙ্গল) ও সাংস্কৃতিক মুক্তিজোটের শাহরিয়ার ইফতেখার (ছড়ি প্রতীক)।

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ


ফেরদৌস বলেন, ‘ঢাকা-১০ আসনের মানুষ আমাকে যে ধরনের ভালোবাসা ও সম্মান দেখিয়েছে, তার চেয়ে বেশি ভালোবাসা ও সম্মান দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। এই আসনের মানুষ যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারে, এই আসনকে সুন্দর একটা বাসযোগ্য আসন গড়ে তোলাই আমার বড় লক্ষ্য।’

নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল প্রতীক বরাদ্দ নেওয়ার সময় ২ থেকে ৩ জনের বেশি কর্মী আনা যাবে না। তো আপনি যে ৩০-৪০ জন নিয়ে আসছেন, এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না জানতে চাইলে ফেরদৌস বলেন, ‘এরা কিন্তু ভেতরে ঢোকেনি। এরা বাইরে ছিল। আমার ভেতরে ৩-৪ জন নিয়ে যাওয়ার কথা। আমি সেই কয়জনকেই ভেতরে নিয়ে গেছি। ভেতরে যে রুম থেকে আমাকে প্রতীক দেওয়া হয়েছে, সেই রুমে আমি এত লোক নিয়ে যাইনি। আর এখানে যেহেতু আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আমাকে ভালোবেসে সার্বক্ষণিক আমার পাশে থাকে, তারাই এসেছে এই পর্যন্ত।’